পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকারাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: অর্থ উপদেষ্টা
No icon

৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা গ্রহণে প্রয়োজন রিটার্ন জমার প্রমাণপত্র

বর্তমানে প্রায় ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমার প্রমাণপত্র প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন, আবাসিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, উচ্চমূল্যের সঞ্চয়পত্র ক্রয়, গাড়ির নিবন্ধন ও মালিকানা পরিবর্তন, হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম।

নতুন বাজেটের পর রিটার্নের গুরুত্ব আরও বাড়বে। অনেক ক্ষেত্রেই রিটার্ন কেবল কর প্রদানের দলিল নয়, বরং নাগরিকের আর্থিক পরিচয়ের অন্যতম প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হবে।