লাভে-লোকসানে ১ শতাংশ কর আরোপ বাতিলের আহ্বান ঢাকা ট্যাক্সেস বারেরসব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশজুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকারআগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
No icon

জমি ও ফ্ল্যাটের নামজারির সঙ্গে আয়কর রিটার্ন যুক্ত

জমি-ফ্ল্যাটের মালিকদের জন্য নতুন শর্ত বাজেটের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে জমি ও ফ্ল্যাটের নামজারির সঙ্গে আয়কর রিটার্নকে যুক্ত করা। বর্তমানে জমি বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা নিবন্ধনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিটার্নের প্রমাণপত্র প্রয়োজন হয়। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট এলাকায় জমি বা ফ্ল্যাটের বণ্টন ও মিউটেশনের ক্ষেত্রেও রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। অর্থাৎ কেউ সম্পত্তি কিনে মালিকানা নিজের নামে নিতে চাইলে প্রথমেই তাকে রিটার্ন দাখিল করতে হবে।

এনবিআরের যুক্তি হলো, বর্তমান বাজারে শহর এলাকায় জমি বা ফ্ল্যাটের মূল্য এত বেশি যে করযোগ্য আয় না থাকা ব্যক্তির পক্ষে এমন সম্পদ অর্জন করা প্রায় অসম্ভব। তাই সম্পত্তির মালিকদের কর নথির আওতায় আনা যৌক্তিক।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ কালো টাকা ও অপ্রদর্শিত আয়ের ব্যবহার কমাতে সহায়ক হতে পারে। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা পারিবারিক সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে কিছু জটিলতাও তৈরি হতে পারে।