বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস করকরমুক্ত আয়সীমা বাড়ল, ৫ বছরের রোডম্যাপবিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকর প্রদানে উৎসাহিত করতে ৬৭ সেরা করদাতাকে পুরস্কার দেবে সরকার আমদানি নিরুৎসাহিত করার জন্য তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ
No icon

বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস কর

বিদেশি ঋণের সুদের ওপর উৎস করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকালে এই প্রস্তাব করেন।অর্থমন্ত্রী বলেন, শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয় কমানোর স্বার্থে বিদেশি ঋণের সুদের ওপর উৎস করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করছি।বাজেটে শিল্প খাতে আরও কিছু সুবিধা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যার মধ্যে রয়েছে-উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা।দেশীয় ভোজ্য তেল উৎপাদন ব্যবসার করহার প্রথম ৫ বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি এবং পরবর্তী ৩ বছর ৫০% এবং পরবর্তী ২ বছর ২৫% অব্যাহতি দিয়ে ১০ বছরের জন্য সুবিধা প্রদান করার প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর হার প্রস্তাব করা হয়েছে।