বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস করকরমুক্ত আয়সীমা বাড়ল, ৫ বছরের রোডম্যাপবিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকর প্রদানে উৎসাহিত করতে ৬৭ সেরা করদাতাকে পুরস্কার দেবে সরকার আমদানি নিরুৎসাহিত করার জন্য তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ
No icon

করমুক্ত আয়সীমা বাড়ল, ৫ বছরের রোডম্যাপ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন অর্থমন্ত্রী। সেখানে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। শুধু আগামী অর্থবছরে নয়; ২০২৭ ২৮ অর্থবছরেও করমুক্ত আয়সীমা একই থাকবে। বর্তমানে এই সীমা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত।ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আগামী ৫ বছরের জন্য প্রগতিশীল করকাঠামোর প্রস্তাব করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করদাতাগণ যাতে, ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদেরকে কী হারে কর পরিশোধ করতে হবে তা সঠিকভাবে পূর্বাণুমান করতে পারে, সে লক্ষ্যে ব্যক্তিকরদাতাদের জন্য আগামী ৫ বছরের আয়কর হার প্রস্তাব করছি। সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে বিদ্যমান ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে আগামী অর্থবছরে সাধারণ করমুক্ত সীমা ৩,৭৫,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা ধাপে ধাপে বৃদ্ধি পাবে:

করবর্ষ ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এর জন্য: করমুক্ত আয়ের সাধারণ সীমা হবে ৩,৭৫,০০০ টাকা।

করবর্ষ ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ এর জন্য: করমুক্ত আয়ের সাধারণ সীমা বাড়িয়ে করা হবে ৪,০০,০০০ টাকা।

করবর্ষ ২০৩০-৩১ এর জন্য: করমুক্ত আয়ের সাধারণ সীমা নির্ধারণ করা হয়েছে ৪,৫০,০০০ টাকা।

বিশেষ শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত সীমা

বিভিন্ন সুবিধাবঞ্চিত ও বিশেষ শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে:

নারী ও প্রবীণ নাগরিক (৬৫ বছরের ঊর্ধ্বে): আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত সীমা ৪,২৫,০০০ টাকা, যা ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪,৫০,০০০ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫,০০,০০০ টাকায় উন্নীত হবে।

তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতা: আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত সীমা ৫,০০,০০০ টাকা, যা ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৫,২৫,০০০ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫,৭৫,০০০ টাকা করা হবে।

গেজেটভুক্ত যুদ্ধাহত ও জুলাই বীর মুক্তিযোদ্ধা: আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত সীমা ৫,২৫,০০০ টাকা, যা ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৫,৫০,০০০ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৬,০০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক: প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য সাধারণ সীমার চেয়ে অতিরিক্ত ৫০,০০০ টাকা হারে করমুক্ত আয়ের সুবিধা পাবেন।

ব্যক্তিশ্রেণির করের হার ও ধাপ (ট্যাক্স স্ল্যাব)

(ক) করবর্ষ ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এর জন্য করের হার:

প্রথম ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য (০%) কর।

পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ কর।

পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ কর।

পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ কর।

পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ কর।

অবশিষ্ট আয়ের ওপর (অর্থাৎ ৩৫,৭৫,০০০ টাকার বেশি আয়ের ক্ষেত্রে) ৩০ শতাংশ কর।

(খ) করবর্ষ ২০২৮-২৯ ও ২০২৯-৩০ এর জন্য করের হার:

প্রথম ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য (০%) কর।

ধাপে ধাপে ১০%, ১৫%, ২০% ও ২৫% করের ধাপ পেরিয়ে ২,৬৪,০০,০০০ টাকা পর্যন্ত ৩০ শতাংশ কর।

৩ কোটি টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ কর।

(গ) করবর্ষ ২০৩০-৩১ এর জন্য করের হার:

প্রথম ৪,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর শূন্য (০%) কর।

ক্রমান্বয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে ২,৬৩,৫০,০০০ টাকা পর্যন্ত ৩০ শতাংশ কর।

৩ কোটি টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ কর।