কর মওকুফের অর্থ গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ব্যয়ের আহ্বান অর্থমন্ত্রীরশুল্কায়ন আরো সহজের পদক্ষেপ চায় চট্টগ্রাম চেম্বারধনী ব্যক্তির কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারিসঞ্চয়পত্রে উৎসে কর বেশি কাটলে ফেরত পাবেন গ্রাহক, রিটার্নেও মিলবে করছাড়নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনীতি স্থিতিস্থাপকতা বজায় রেখেছে বাংলাদেশ: এডিবি
No icon

বাজেটে সংস্কৃতি বিকাশে দুই শতাংশ বরাদ্দ দাবি

আসন্ন জাতীয় বাজেটে সংস্কৃতি উন্নয়ন ও বিকাশে ২ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘ। সংগঠনটি বলেছে, জাতীয় বাজেটে সংস্কৃতি খাতের জন্য দুই শতাংশ বরাদ্দ নিশ্চিত করা গেলে দেশের সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়ন, শিল্পী কল্যাণ, সাংস্কৃতিক শিক্ষা ও গবেষণা, লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাংস্কৃতিক পরিচিতি বৃদ্ধিতে যুগান্তকারী পরিবর্তন সম্ভব হবে।     
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম। উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আ মা ম হাসানুজ্জামান, প্রেসিডিয়াম সদস্য অভিনেতা আবদুল আজিজ, কবি শিরীন হক, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, সৈয়দ জাকির হোসাইন, এমদাদুল হক চৌধুরী প্রমুখ।   

সংবাদ সম্মেলনে সংগঠনের ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরে বলা হয়, বিগত আওয়ামী সরকার অগণতান্ত্রিক ফ্যাসিবাদী চিন্তা থেকে দেশে একটি দলীয় সংস্কৃতির আবহ গড়ে তোলার অপচেষ্টা করেছিল। অন্তর্বর্তী সরকারের সময় গত বছর এসব প্রস্তাব উত্থাপন করা হলেও ওই সরকারের কোনো আগ্রহ ছিল না। বর্তমান সরকারের কাছে দেশের সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীদের প্রত্যাশা, তারা ১৫ দফা প্রস্তাবনা বাস্তবায়নে ভূমিকা রাখবে এবং এবারের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে দুই শতাংশ বরাদ্দ নিশ্চিত করার নির্দেশনা দেবে।