হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্পকর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআরকর মওকুফের অর্থ গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ব্যয়ের আহ্বান অর্থমন্ত্রীরশুল্কায়ন আরো সহজের পদক্ষেপ চায় চট্টগ্রাম চেম্বারধনী ব্যক্তির কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিটির মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল মিলস, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।