হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্পকর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআরকর মওকুফের অর্থ গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ব্যয়ের আহ্বান অর্থমন্ত্রীরশুল্কায়ন আরো সহজের পদক্ষেপ চায় চট্টগ্রাম চেম্বারধনী ব্যক্তির কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি
No icon

অফশোর ব্যাংকিংয়ের সুদ ও মুনাফা করমুক্ত : এনবিআর

অফশোর ব্যাংকিং ইউনিট থেকে কোনো আমানতদারী বা বাংলাদেশে অনিবাসী ঋণদাতা কর্তৃক গৃহীত সুদ বা মুনাফাকে কর পরিশোধ হতে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  সম্প্রতি এনবিআরের এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইনের প্রদত্ত ক্ষমতাবলে অফশোর ব্যাংকিং আইন ২০২৪-এর অধীনে পরিচালিত অফশোর ব্যাংকিং ইউনিট হতে কোনো আমানতকারী বা বাংলাদেশে অনিবাসী ঋণদাতা কর্তৃক গৃহীত সুদ বা মুনাফাকে কর পরিশোধ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ৫ মার্চ সংসদে ‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’ বিল পাশ করা হয়। অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের ভেতরে পৃথক ব্যাংকিং সেবা। প্রচলিত ব্যাংকিং বা শাখার কার্যক্রমের চেয়ে ভিন্ন অফশোর ব্যাংকিং। কারণ এ জাতীয় কার্যক্রমে আমানত গ্রহণ ও ঋণ দেওয়ার দুই কার্যক্রমই বৈদেশিক উৎস থেকে আসে ও বিদেশি গ্রাহকদের দেওয়া হয়। এই ব্যাংকিং কার্যক্রম শুধু অনিবাসীদের মধ্যেই সীমিত থাকে। বিদেশি কোম্পানিকে ঋণ দেওয়া ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় অফশোর ব্যাংকিংয়ে। 

অফশোর ব্যাংকিংয়ের খসড়া আইনের দফা ১৩(ক)-তে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিট কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার উপর আয়কর বা অন্য কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কর আরোপ করা যাবে না।