পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকারাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: অর্থ উপদেষ্টা
No icon

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের

প্রথমবারের মতো ই-ভ্যাট সিস্টেমে স্বয়ংক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এ পদ্ধতিতে সফটওয়্যারভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে ভ্যাট ফাঁকির ঝুঁকিতে থাকা ৬০০টি ব্যবসা প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অনলাইনে অডিট করে প্রতিবেদন জমা দিতে হবে। গতকাল বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়েছে।এনবিআর জানিয়েছে, প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড পদ্ধতিতে ২০টি ঝুঁকি সূচকের ভিত্তিতে অডিটের জন্য ৬০০টি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। ই-ভ্যাট সিস্টেমে নতুন সংযোজিত অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ৬০০টি প্রতিষ্ঠানের তালিকা ইতোমধ্যে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান ৪০৫টি, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ৯৮টি, খুচরা ও পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান ৬৫টি এবং আমদানিকারক-রপ্তানিকারক প্রতিষ্ঠান ৩২টি।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল বা মানুষের হস্তক্ষেপের সুযোগ নেই। ঝুঁকির ব্যাপকতা বিবেচনা করে স্বয়ংক্রিয়ভাবে অডিট নির্বাচন করা হয়েছে। এর ফলে অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে, যা করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের একটি দাবি ছিল। এনবিআর আশা করছে, স্বয়ংক্রিয় ব্যবস্থার ফলে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা আসার পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হবে।