উৎসে কর ধীরে ধীরে প্রত্যাহারের পরামর্শআয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছেরাজস্ব সক্ষমতা জোরদারে সমন্বিত ও কাঠামোগত কর সংস্কার জরুরি১০ খাতের টাকার হিসাব আয়কর রিটার্নে দেখাতে হয়আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে বিবিএস ক্যাবলস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস পিএলসি।

জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি থাই অ্যালুমিনিয়াম । কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, গোল্ডেন সন, থাই ফুড, শার্প ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এস. আলম কোল্ড রোল্ড এবং রানার অটোমোবাইলস পিএলসি।