৬৭ সেরা করদাতাকে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য কর প্রদানে উৎসাহিত করতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার প্রদান করা হবে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উত্থাপনের সময় এ কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য করের হার বৃদ্ধি নয় বরং করের ভিত্তি সম্প্রসারণ। এই উদ্দেশ্যে কয়েকটি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

