এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিবকর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাব
No icon

বিশ্ববাজারে বেড়েছে ডলার ও তেলের দাম

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান পাল্টা জবাব দেবে কি না—এ উদ্বেগে বিনিয়োগকারীদের মধ্যে চাপা উৎকণ্ঠা তৈরি হয়েছে। সোমবার এশিয়ার পুঁজিবাজারে সূচকের কিছুটা পতন হয়েছে—তেলের দাম ছুঁয়েছে ৫ মাসের সর্বোচ্চ সীমা। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতিতে।

গতকাল রোববার সাপ্তাহিক ছুটি ছিল পশ্চিমা বিশ্বের পুঁজিবাজারে। ফলে তাৎক্ষণিকভাবে বাজারে প্রভাব পড়ার সুযোগ ছিল না। নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বাড়লেও বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে ডলারের দিকে ছুটেছেন, তেমন প্রবণতা ছিল না। তেলের দাম প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে, যদিও দিনের শুরুতে যতটা বেড়েছিল, পরে কিছুটা কমেছে।