শুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়লজানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
No icon

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

মার্কিন ডলারের বিপরীতে আজ শুক্রবার ভারতীয় রুপির বিনিময় হার আরও ৫ পয়সা কমেছে। তাতে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৩৭ রুপিতে উঠেছে। এটি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন দাম। খবর এনডিটিভির

ভারতের বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত মাসে নীতি সুদহার শূন্য দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট কমানোর ঘোষণার মাধ্যমে বৈশ্বিক আর্থিক ল্যান্ডস্কেপে পরিবর্তনের ইঙ্গিত দেয়। তা ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের শুল্ক–কর ও বাণিজ্যনীতি বিশ্বাবাজারকে প্রভাবিত করবে। এ কারণে রুপির দামে অস্থিরতা শুরু হয়েছে।