ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংকসরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তন
No icon

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর থাকছে না

আসন্ন বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর বিদ্যমান ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব দিতে যাচ্ছে সরকার। দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এমন ঘোষণা দেওয়া হতে পারে।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার আইসিটিকে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য এ খাতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ নিতে যাচ্ছে। বর্তমানে টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে করের এই হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বিশ্বের সঙ্গে মিল রেখে সরকার এ খাতের বিকাশে কর ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর পদক্ষেপ নিয়েছে।