মোটরসাইকেল চালকদের ওপর করারোপ উচিত নয় : ডা. শফিকুর রহমানব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজরফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়
No icon

ব্যবসায়ীরা কর সন্ত্রাসের শিকার: সৈয়দ নাসিম মঞ্জুর

 দেশের ব্যবসায়ীরা ট্যাক্স টেররিজমের মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতা অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। কর ব্যবস্থাকে ব্যবসায়ীরা অসম্ভব ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

এসময় হয়রানি কমাতে অটোমেশনে জোর দেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রাজনৈতিক বিবেচনায় কর অব্যাহতি না দেওয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

এসময় পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জাইদি সাত্তার ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান প্রমুখ।


সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আমরা একটা করব্যবস্থার মধ্যে আছি, যেখানে আমরা প্রতিনিয়ত হয়রানির ভয় পাই। এই ভয় ভাঙতে হবে। বাংলাদেশে আমরা যারা কর দিই, তারা নিজেরটা দিই, আবার যারা দেন না, তাদেরটাও দিই। আমরা এটা থেকে মুক্তি চাই। এ ছাড়া করজাল বাড়ানোর কথা না বলে করের ভিত্তি বাড়ানোর আলোচনা করার পরামর্শ দেন নাসিম মঞ্জুর। তিনি বলেন, নেট হচ্ছে একই জালে বারবার একই মাছ ধরা।