২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তনসবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রীযে কোনো এলাকাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করতে পারবে এনবিআর
No icon

ব্যাটারিচালিত অটোরিকশা করের আওতায় আনার উদ্যোগ

দেশজুড়ে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধন ও কর ব্যবস্থার আওতায় আনতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এলাকাভেদে এসব অটোরিকশার ওপর বছরে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব রাখা হচ্ছে।

খাতসংশ্লিষ্টদের দাবি, দেশে বর্তমানে অন্তত ৫০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকা শহরেই চলছে প্রায় ১২ থেকে ১৫ লাখ। তবে নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় প্রকৃত সংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এ পরিস্থিতিতে সরকার গত বছর ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করে। ওই খসড়ায় নিবন্ধন সনদ, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি এনবিআর নির্ধারিত হারে শুল্ক ও কর আদায়ের কথাও উল্লেখ রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ব্যাটারিচালিত অটোরিকশা অনিবন্ধিত হওয়ায় বাস্তবে এই খাত থেকে কর আদায় করা বড় চ্যালেঞ্জ হতে পারে। অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ বিষয়ে বলেন, অনিবন্ধিত যানবাহনকে করজালে আনা অনেকটাই জটিল এবং বাস্তবায়নে নানা প্রশাসনিক সমস্যা তৈরি হতে পারে।