২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তনসবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রীযে কোনো এলাকাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করতে পারবে এনবিআর
No icon

মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার বাজেটসংশ্লিষ্ট এক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপের ক্ষেত্রে অগ্রিম আয়কর নেওয়া হলেও মোটরসাইকেল এর বাইরে ছিল। নতুন প্রস্তাব অনুযায়ী, মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা (সিসি) অনুযায়ী বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে।

আয়কর আইন ২০২৩ অনুযায়ী, যানবাহনের মালিকদের ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে অগ্রিম আয়কর দিতে হয়। পরবর্তীতে এই কর আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করার সুযোগ থাকে। একই নিয়ম মোটরসাইকেলের ক্ষেত্রেও কার্যকর হতে পারে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মোটরসাইকেল কেনার সামর্থ্য যাদের আছে, তাদের কর দেওয়ার সক্ষমতাও রয়েছে। তাঁর মতে, রেজিস্ট্রেশন বা ফিটনেস নবায়নের সময় কর আদায় করা বাস্তবসম্মত হতে পারে।