২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তনসবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রীযে কোনো এলাকাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করতে পারবে এনবিআর
No icon

সময়মতো রিটার্ন দাখিল না করলে শাস্তি

আয়কর রিটার্ন নির্ধারিত সময়ে দাখিল না করলে করদাতাদের নানা শাস্তি ও জটিলতার মুখোমুখি হতে হবে। আয়কর নির্দেশিকা ২০২৫-২৬ অনুযায়ী, দেরি করলে ধারা ২৬৬ অনুসারে জরিমানা, ধারা ১৭৪ অনুসারে কর অব্যাহতির সুযোগ সীমিত হওয়া এবং মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধের বিধান রয়েছে।

এ ছাড়া রিটার্ন দাখিলে গড়িমসি করলে বিদ্যুৎ-গ্যাসসহ ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে বেতন-ভাতা গ্রহণেও জটিলতার মুখে পড়তে পারেন করদাতারা।