→ আয়কর না দিলে কি বিদ্যুৎ-গ্যাসের লাইন কেটে দেবে?→ ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর, শেষ সময় ২৫ অক্টোবর→ দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম→ এনবিআরের রাজস্ব আদায়ে ২৫,৪৯১ কোটি টাকা ঘাটতি→ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান
No icon

দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব কাস্টমস হাউজ ও স্টেশনে কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত নির্দেশনায় এ বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।এ বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম।দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে পাঁচদিনের ছুটিতে যাচ্ছে সারাদেশ। এর মধ্যে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজা উপলক্ষে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে, তাই বাকি তিনদিনের ছুটির জন্য এ নির্দেশনা জারি করা হলো।তবে এ পাঁচদিনই বন্ধ থাকবে দেশের ব্যাংক লেনদেন ও পুঁজিবাজারসহ আর্থিক খাত। এ বিষয়ে সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে।