লাভে-লোকসানে ১ শতাংশ কর আরোপ বাতিলের আহ্বান ঢাকা ট্যাক্সেস বারেরসব কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠনের নির্দেশজুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকারআগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
No icon

নেসকোর ৯টি উপকেন্দ্র উন্নয়নে ১৪১ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্র উন্নয়ন প্রকল্পে ১৪১ কোটি ৩৩ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আর একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অধীন ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় প্যাকেজ-জিডি-৬ (পি-৬)-এর মাধ্যমে রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষণ ও চালুকরণের কাজ বাস্তবায়ন করা হবে।