লঘু দণ্ড দিয়ে এনবিআর কর্মকর্তা সেহেলার বরখাস্তের আদেশ প্রত্যাহারউৎসে কর ধীরে ধীরে প্রত্যাহারের পরামর্শআয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছেরাজস্ব সক্ষমতা জোরদারে সমন্বিত ও কাঠামোগত কর সংস্কার জরুরি১০ খাতের টাকার হিসাব আয়কর রিটার্নে দেখাতে হয়
No icon

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায়

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯ মাসে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৪ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো: আল-আমিন শেখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এনবিআরের মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো। গত ৯ মাসে (সেপ্টেম্বর’২৪ হতে মে’২৫ পর্যন্ত) এনবিআরের দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬ হাজার ৫৭২ টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬ হাজার ২৪৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ কোটি টাকা।