ভ্যাট ও অগ্রিম আয়করে অতি নির্ভরতা বাড়াচ্ছে মূল্যস্ফীতিমোটরসাইকেল চালকদের ওপর করারোপ উচিত নয় : ডা. শফিকুর রহমানব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজর
No icon

ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক দিতে হবে না

ব্যাংকে সঞ্চয় করা সাধারণ মানুষের জন্য সুখবর এসেছে নতুন বাজেটে। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।

গতকাল সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্যাংকে আমানতের পরিমাণ তিন লাখ টাকা হওয়া পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন। অর্থাৎ আমানত তিন লাখ টাকা অতিক্রম করলেই শুধু আবগারি শুল্ক দিতে হবে।