আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
No icon

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ওয়াশিংটনের সহযোগিতা নেওয়া হতে পারে :অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজ শুরু হয়ে গেছে। টাস্কফোর্স গঠন করা হয়েছে; একটি কমিটিও আছে।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘তবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহায়তা লাগবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটন গেছেন। আমরাও যাচ্ছি। সেখান থেকে কিছু সহায়তা আসবে। তবে পাচার হওয়া অর্থ সম্পর্কে অনেক তথ্য লাগবে।’