ভ্যাট ও অগ্রিম আয়করে অতি নির্ভরতা বাড়াচ্ছে মূল্যস্ফীতিমোটরসাইকেল চালকদের ওপর করারোপ উচিত নয় : ডা. শফিকুর রহমানব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজর
No icon

রাশিয়ার ঋণ শোধ পেছাবে, আটকে গেছে চীনা ঋণ

বিদেশি ঋণ পরিশোধের চাপ কিছুটা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময় দুই বছর পিছিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের এই প্রস্তাবে ইতিমধ্যে রাশিয়ার সায় পাওয়া গেছে। কিস্তি পরিশোধ দুই বছর পেছালে সরকারের আপাতত প্রায় ৮০ কোটি ডলার সাশ্রয় হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

কর্মকর্তারা জানান, ইআরডি এখন আগের ঋণচুক্তি সংশোধনের কাজ করছে। ইতিমধ্যে একটি খসড়া চূড়ান্ত করে মতামতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়েছে ইআরডি।

এদিকে চীনের কাছ থেকে ৫০০ কোটি ডলারের সমপরিমাণ ঋণ নেওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছে সরকার। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। চীনা মুদ্রা ইউয়ানে এই ঋণ নেওয়ার কথা ছিল।