ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা৫,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করছে সরকারএনবিআরের করজাল বিস্তারে নজরফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান
No icon

প্রাক্–বাজেট আলোচনায় করপোরেট কর বাড়ানোর প্রস্তাব

শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করপোরেট কর বাড়ানোর প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করহার আড়াই শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর ২০ শতাংশ। 

এ ছাড়া ব্যক্তিশ্রেণির করদাতার করহার পুনর্বিন্যাসের প্রস্তাবও রেখেছে সিপিডি। তবে ব্যক্তিশ্রেণির করদাতার করমুক্ত আয়ের সীমা বর্তমান অবস্থায় বহাল রাখার প্রস্তাব করেছে সংস্থাটি।  সিপিডির প্রস্তাব হলো, সাড়ে তিন লাখ টাকার বেশি প্রথম দুই লাখ টাকার আয়কর ৫ শতাংশ এবং পরের দুই লাখ টাকার ওপর ১০ শতাংশ এবং সর্বোচ্চ স্তরে ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ করারোপ করা। সিপিডির পক্ষে সংস্থাটির গবেষক মুনতাসীর কামাল প্রস্তাবগুলো তুলে ধরেন।