অনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার
No icon

ভ্যাটের সব অনলাইন সেবা এখন ই-ভ্যাট সিস্টেমে

মূল্য সংযোজন কর বা ভ্যাটসংক্রান্ত অনলাইনভিত্তিক সব কার্যক্রম এখন থেকে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এতদিন এসব কাজ আইভাস সিস্টেমে সম্পাদিত হয়ে আসছিল। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাটের অনলাইনসংক্রান্ত কাজগুলো আইভাস সিস্টেমে সম্পন্ন হচ্ছে। কিন্তু আইবাস++ এবং আইভাস নাম দুটি উচ্চারণে মিলে যাওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা নিরসনে এনবিআরের বোর্ডসভার সিদ্ধান্ত অনুসারে ভ্যাটসংক্রান্ত অনলাইনভিত্তিক সব কার্যক্রম ই-ভ্যাট সিস্টেমে হবে। অর্থাৎ আইভাসের সব কাজ ই-ভ্যাট নামে সম্পন্ন হবে।ই-ভ্যাট সিস্টেমে ভ্যাটসংক্রান্ত অনলাইনভিত্তিক নিবন্ধন কার্যক্রম, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ-চালান ও ই-চালানভিত্তিক সব কার্যক্রম, রাজস্ব আদায়ে ভ্যাটসংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ মূসক ৪.৩ এ দাখিল ও পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায় কার্যক্রম সম্পন্ন হবে। এসব কার্যক্রম ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে এ সিস্টেমটিকে অধিকতর ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছে এনবিআর।