কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বানঅডিটের আওতায় ৮৮ হাজার আয়কর রিটার্নশিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট অব্যাহতি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর কমাতে হবেআরও ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নিরীক্ষা হচ্ছেসিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব
No icon

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

ঈদুল আজহার ছুটি বিবেচনায় নিয়ে মে মাসের অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৯ জুন পর্যন্ত অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে।বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও ঈদের ১০ দিনের ছুটি থাকায় সময়সীমা বাড়ানো হয়েছে।এনবিআরের হিসাবে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ হার্ড কপি জমা দেয়। সব মিলিয়ে প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে বলে জানা গেছে।