কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত রাজস্ব সম্মেলন মঙ্গলবার, কর বাড়ানোর কৌশল ও করণীয় জানাবে এনবিআর
No icon

টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো : ড. সালেহ উদ্দিন আহমেদ

টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারি করবো না, জনগণের জন্য কাজ করছি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু এড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানা খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। শুধু ভ্যাটেই যাতে সীমাবদ্ধ থাকে আমরা সেই কাজই করছি। এখন কিন্তু ঢাকা-বগুড়া ট্রাক ভাড়াও কমেছে। একটু ধৈর্য্য ধরেন। আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারি করবো না, জনগণের জন্য কাজ করছি।