করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরেরকানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্রকরছাড় পেতে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধন শুরুস্পট মার্কেট থেকে আরো ১৪ কার্গো এলএনজি কিনবে সরকারএনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত
No icon

শুল্ক গোয়েন্দার ৩১ কর্মকর্তা পদে রদবদল

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে শুল্ক গোয়েন্দা ডিজিসহ চার কমিশনার এবং ২৭ জন যুগ্ম কমিশনার পদে রদবদল করেছে এনবিআর। 

বুধবার (২ অক্টোবর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব আমীমুল ইহসান খানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটে বদলি করা হয়েছে।