কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বানঅডিটের আওতায় ৮৮ হাজার আয়কর রিটার্নশিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট অব্যাহতি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর কমাতে হবেআরও ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নিরীক্ষা হচ্ছেসিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ বিদায়ী সপ্তাহে (২৬ এপ্রিলর – ৩০ এপ্রিল) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহে ছিল ৭২ টাকা ৯০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ৯২ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ এক সপ্তাহে দাম বেড়েছে ২০ টাকা বা ২৭ দশমিক ৪৩ শতাংশ।

 দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ২৫ দশমিক ১৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ওয়াইপিএল লিমিটেড। সপ্তাহজুড়ে ২২ দশমিক ৫৮ শতাংশ শেয়ারদর বেড়ে এ অবস্থানে উঠে এসেছে কোম্পানিটি।

সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে আরও রয়েছে— এআইএল ১৬ দশমিক ৯০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৬ দশমিক ৬৭ শতাংশ, সাফকো স্পিনিং মিলস লিমিটেড ১৬ দশমিক ৬৭ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৬ দশমিক ২২ শতাংশ, আজিজ পাইপস লিমিটেড ১৬ দশমিক ১১ শতাংশ, আইসিবি এমপিএফ ওয়ান স্কিম ওয়ান ১৪ দশমিক ৮১ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ১৩ দশমিক ১৯ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।