কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকা
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূত্র মতে, এদিন প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির শেয়ারদর কমেছে ৭ দশমিক ৫০ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইনান্স, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইনটেক, জেনারেশন নেক্সট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং দেশবন্ধু পলিমার।