লঘু দণ্ড দিয়ে এনবিআর কর্মকর্তা সেহেলার বরখাস্তের আদেশ প্রত্যাহারউৎসে কর ধীরে ধীরে প্রত্যাহারের পরামর্শআয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছেরাজস্ব সক্ষমতা জোরদারে সমন্বিত ও কাঠামোগত কর সংস্কার জরুরি১০ খাতের টাকার হিসাব আয়কর রিটার্নে দেখাতে হয়
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সূত্র মতে, এদিন কোম্পানিটির ৫০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৪ লাখ টাকার। আর ২৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, ই-জেনারেশন, এমজেএল বাংলাদেশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং আইটি কনসালটেন্টস পিএলসি।