করমুক্ত আয়সীমা বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনারাস্তার আন্দোলনে নয়, আইন মেনেই ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত : আরিফ হোসেন খানভ্যাটের আওতায় আসছে লক্ষাধিক ব্যবসাপ্রতিষ্ঠানভ্যাট ও অগ্রিম আয়করে অতি নির্ভরতা বাড়াচ্ছে মূল্যস্ফীতিমোটরসাইকেল চালকদের ওপর করারোপ উচিত নয় : ডা. শফিকুর রহমান
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস

রোববার (০৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রবি আজিয়াটা। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক  ৯৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সিলভা ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং, বেস্ট হোল্ডিংস, সমতা লেদার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং আমান কটন ফাইবার্স লিমিটেড।