আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)।

সূত্রমতে, এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, জিএসপি ফাইন্যান্স, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স এবং নিউ লাইন ক্লোথিংস।