কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাববাজেটে বাড়তি শুল্ক-করে স্টিল উৎপাদনে প্রতিটনে ব্যয় বাড়বে ১২ হাজার টাকা
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএসএন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ আগস্ট থেকে ২১ আগস্ট)) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড ।

সূত্র মতে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৭ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭২ টাকা ৬০ পয়সা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্টের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৩ টাকা ৯০ পয়সা। আর তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ অটোকার্সের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪৮ টাকা ৩০ পয়সা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জিকিউ বলপেন, শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, জাহিনটেক্স, সোনালী পেপার, আজিজ পাইপ এবং টেকনো ড্রাগ।