আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে শিপিং কর্পোরেশন

 রোববার (১০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ২২ কোটি ৪৪ লাখ টাকার। আর ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, হাক্কানী পাল্প, সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, রহিমা ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও স্কয়ার ফার্মা।