আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৩ লাখ  টাকার। আর ৩৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি , স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসি।