আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন ৭২২ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ জুলাই) মূল্যসূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৭২২ কোটি ২৯ লাখ টাকা। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭০ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’১৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৫১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৯ টি কোম্পানির বাজারদর।