আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৯ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাংক ব্যাংক পিএলসি ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।  লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ টাকার। আর ১৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং অগ্নি সিস্টেমস পিএলসি।