কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বানঅডিটের আওতায় ৮৮ হাজার আয়কর রিটার্নশিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট অব্যাহতি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর কমাতে হবেআরও ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নিরীক্ষা হচ্ছেসিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জ দর বৃদ্ধির শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। শেয়রটির দর ৬ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর বেড়েছে ৬ দশমিক ৭০ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সি পার্ল, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিলভা ফার্মা, আমান কটন, লাভেলো আইসক্রিম এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।