আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে
No icon

মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২১ জানুয়ারি) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় অর্থাৎ সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে।