আয়কর রিটার্নের শেষ দিন ৩১ মার্চ, অনলাইন আবেদনে মিলবে আরও ৯০ দিনঅনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে
No icon

‘বি’ শ্রেণিতে এনার্জি পাওয়ার জেনারেশনে

শেয়ারবাজারে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তরের এক দিন পরই আবার শ্রেণি পরিবর্তন হয়েছে এনার্জি পাওয়ার জেনারেশনের। কোম্পানিটি আজ রোববার থেকে আবার ‘বি’ শ্রেণিতে ফিরে এসেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। গত বৃহস্পতিবার কোম্পানিটিকে ‘বি’ শ্রেণি থেকে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ঘোষিত লভ্যাংশের ৮০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণের হালনাগাদ তথ্য দিতে না পারায় কোম্পানিটিকে দুর্বল মানের ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করেছিল ডিএসই কর্তৃপক্ষ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় ডিএসই। ওই দিন এনার্জি পাওয়ার জেনারেশনসহ মোট ২৮ কোম্পানিকে জেড শ্রে