অনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়ালরফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন দিতে ঋণ সুবিধা দেয়ার নির্দেশনাশুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়লরিটার্ন জমার সময় আরও বাড়তে পারে অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বেতন গ্রেড তিন ধাপ অবনমিত করে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার
No icon

এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত

অসদাচরণও পলায়নর অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (মূসক পরিবীক্ষণ ও করদাতা সেবা) তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা ও জনস্বার্থে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যৌক্তিক বিবেচিত হয়েছে।বরখাস্তকালীন তানজিনা রইস সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ভাতা প্রাপ্ত হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।