এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিবকর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস কর বাবদ ১ কোটি ২৯ লাখ পাউন্ড দিলেন রাজা চার্লস পুরো বছরজুড়েই রিটার্ন জমা দেওয়া যাবেঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডসারাবছর রিটার্ন দাখিলের নতুন প্রস্তাব
No icon

এনবিআরের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার মো. শাব্বির আহমদ এবং সদস্য (কর) মো. আলমগীর হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

বুধবার অর্থ মন্ত্রণালয় দুই পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. জাকির হোসেন প্রজ্ঞাপনটিতে সই করেছেন। 

উভয় আদেশে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।