ফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বানঅডিটের আওতায় ৮৮ হাজার আয়কর রিটার্নশিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট অব্যাহতি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর কমাতে হবেআরও ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নিরীক্ষা হচ্ছে
No icon

আরও এক মাস বাড়ল রিটার্ন জমার সময়

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত আদেশ জারি করে।এর আগে গত ১৭ নভেম্বর আরেক আদেশে ৩১ নভেম্বর থেকে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল।এদিকে আজ আরেক আদেশে কোম্পানির রিটার্ন জমার সময়ও এক মাস বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির রিটার্ন দেওয়া যাবে। সাধারণত ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানি করদাতারা রিটার্ন দিতে পারে।জুলাই-আগস্টে আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে।