২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়ের ঘোষণা করের ক্ষেত্রে আসছে ৮ পরিবর্তনসবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রীযে কোনো এলাকাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করতে পারবে এনবিআর
No icon

ই-রিটার্নে করদাতাদের জন্য তাৎক্ষণিক ছয়টি সুবিধা

২০২৫-২৬ করবর্ষ থেকে সকল করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনেকেই জানতে চাইছেন, ই-রিটার্নে আয়কর রিটার্ন জমা দিলে কি কি সুবিধা পাওয়া যাবে?

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে রিটার্ন জমা দিলে করদাতারা ঘরে বসেই তাৎক্ষণিক ছয়টি সুবিধা পাবেন। এগুলো হলো- ঘরে বসে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ; আয়কর অফিসে যেতে হবে না; টিআইএন সার্টিফিকেট প্রিন্ট বা ডাউনলোড করার সুবিধা; রিটার্ন ও ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট বা ডাউনলোড করার সুবিধা; রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে একনলেজমেন্ট স্লিপ ডাউনলোডের সুযোগ; পরিশোধিত করের চালান ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধা এবং পূর্ববর্তী বছরগুলোতে দাখিলকৃত রিটার্নের রেকর্ড প্রিন্ট করার সুযোগ।