কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়লতামাক কর সংস্কারে ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবেকৃষিপণ্যে উৎসে কর অব্যাহতি চায় বাপাশিগগিরই ভ্যাট ও আয়কর রিফান্ড পাবেন ব্যবসায়ীরাস্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিট হবে ৬০০ প্রতিষ্ঠানের
No icon

বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নকশা করা ওয়েবসাইট আজ শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের বিনিয়োগ পরিকাঠামোকে আরও সুগম করতে এবং বিনিয়োগকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডা।

নতুন প্ল্যাটফর্মে বিডার এফডিআই হিটম্যাপে চিহ্নিত বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ওয়েবসাইটে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সেবা, নীতিগত দিকনির্দেশনা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়েবসাইট পুনর্বিন্যাসের পাশাপাশি বিডার লোগোটিও নতুনভাবে রূপায়ণ করা হয়েছে।