হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্পকর-জিডিপি অনুপাত বাড়ানোর কৌশল আইএমএফকে জানালো এনবিআরকর মওকুফের অর্থ গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ব্যয়ের আহ্বান অর্থমন্ত্রীরশুল্কায়ন আরো সহজের পদক্ষেপ চায় চট্টগ্রাম চেম্বারধনী ব্যক্তির কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি
No icon

মোবাইলে কথা বলার ওপর শুল্ক-কর কমানোর সুপারিশ

সেবার ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ কমানোর সুপারিশ করেছে দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলো। একই সঙ্গে সিম সরবরাহের ওপর মূল্য সংযোজন কর প্রত্যাহারের প্রস্তাবও করা হয়েছে।অপারেটর কোম্পানিগুলো বলছে, সাধারণত অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত ও বিলাসবহুল পণ্য এবং সেবায় এ ধরনের কর আরোপ করা হয়। এটি তেমন পণ্য বা সেবা নয়।বুধবার (১৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বাজেট আলোচনায় এ দাবি করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে এ আলোচনা সভা হয়।রাতে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।গত ৯ জানুয়ারি মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টকটাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল। ৯ দিনের মাথায় এ সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছিল। এখন তা প্রত্যাহার চায় এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, বৈশ্বিক বিবেচনায় মোবাইল ফোন অপারেটরেরাই সবচেয়ে বেশি কর দিয়ে থাকে। তারপরও সরকার প্রায় প্রতিবছর এ খাতে কর বৃদ্ধি করে আসছে, যার বিরূপ প্রভাব গ্রাহকদের ওপর পড়ছে। কর বৃদ্ধির কারণে গত বছরের মাঝামাঝি থেকে দেশে উল্লেখযোগ্য হারে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক হ্রাস পেয়েছে।