আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
No icon

পে স্কেল অবশ্যই কার্যকর করা হবে : অর্থমন্ত্রী

পে স্কেল অবশ্যই কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কোনো পে স্কেল হচ্ছে না অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। তাই আমরা অবশ্যই এ দিকটা দেখব।

বেতন-ভাতা বাড়লে সরকারি খাতে দুর্নীতি কমবে কিনা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার কথা। বেতন বৃদ্ধি হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, স্বভাবতই দুর্নীতি কমবে।