আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
No icon

বছরে ১০০ বা ১০০০ টাকার প্রতীকী করের প্রস্তাব

নতুন করদাতাদের করভীতি দূর ও প্রাতিষ্ঠানিক খাতকে সম্পৃক্ত করতে বছরে মাত্র একশ বা এক হাজার টাকার একটি ‘প্রতীকী ন্যূনতম কর’ প্রবর্তন করার প্রস্তাব দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। গতকাল শনিবার জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক-বাজেট আলোচনায় এমসিসিআই সভাপতি কামরান টি রহমান এ প্রস্তাব দেন।

আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় এমসিসিআইসহ বিভিন্ন সংগঠন তাদের বাজেট প্রস্তাব তুলে ধরে। সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।