আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরেরভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রআইএমএফের নতুন পরামর্শ : আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বরঢাকা স্টক এক্সচেঞ্জ দরবৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমসহঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
No icon

ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক চলমান (কন্টিনিউয়াস) ঋণ নবায়নের নিয়ম শিথিল করেছে। অর্থনৈতিক চ্যালেঞ্জের পরিস্থিতিতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আজ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো চলমান ঋণের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে ব্যাংকগুলোকে সেটির নবায়নপ্রক্রিয়া শুরু করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন সম্পন্ন করা সম্ভব না হলে, ঋণ খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ার আগপর্যন্ত নবায়ন করা যাবে। তবে এ ক্ষেত্রে বিলম্বের কারণ যথাযথভাবে নথিভুক্ত করতে হবে। এ ছাড়া অনুমোদিত ঋণসীমার অতিরিক্ত অংশ নবায়নের আগে সমন্বয় করতে হবে।